১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এআইইউবিতে মানসিক স্বাস্থ্য দিবস পালিত

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্পিথিয়েটারে কনসার্টের আয়োজন করা হয়।

এআইইউবিতে মানসিক স্বাস্থ্য দিবস পালিত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এআইইউবি- এর র‌্যালি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 07:59 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি)- এ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে গত সোমবার বিশ্বিদ্যালয়ের আর্টস ক্লাব হাতে আঁকা প্লেকার্ড সম্বলিত র‌্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয়টির ডিন, পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা এবং এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার র‌্যালির উদ্বোধন করেন।

এ সময় নাদিয়া আনোয়ার মানসিক সুস্বাস্থ্য পরিসেবাদানকারী প্রতিষ্ঠান উইভল্ভ- এর সহযোগিতায় শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীদের জন্য পেশাদার মানসিক স্বাস্থ্য পরিষেবা চালুর ঘোষণা দেন।

এছাড়াও, দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে এআইইউবি অ্যাম্পিথিয়েটারে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। কনসার্টে এআইইউবির পারফরমিং আর্টস ক্লাব (এপাক)- এর শিক্ষার্থীরা এবং সংগীত শিল্পী মিনার গান পরিবেশনা করেন।