২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 07:38 PM

Updated : 19 Aug 2022, 07:38 PM

আলোচনা, প্রদর্শনীসহ নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ অগাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি শুরু করে তারা।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. ইউনুছ মিয়া, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন, সায়েন্স ফ্যাকাল্টির ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহম্মদ কামরুজ্জামান মজুমদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরদিন মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল বাশার।

এছাড়া গত ৮ থেকে ৩১ অগাস্ট স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার জীবনের বিভিন্ন অধ্যায়ের স্মারক চিত্র প্রদর্শনী হয়।