২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল: ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

শোভাযাত্রায় নেতৃত্ব দেন ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।

মেট্রোরেল: ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

মেট্রোরেল চালু হওয়ায় ছাত্রলীগের শোভাযাত্রা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 04:15 PM

Updated : 29 Dec 2022, 04:14 PM

দেশের প্রথম মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ শোভাযাত্রা শুরু হয়; টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়।

সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। এ লক্ষ্যে তিনি স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনোমি, স্মার্ট গভর্নেন্স এবং স্মার্ট সোসাইটি- এই চারটি পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট নেশন উপহার দিতে চাচ্ছেন।

"মেট্রোরেল যেমন ঢাকা শহরের লাইফলাইন, ঠিক তেমনি বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশের লাইফলাইন। আজকে আমরা স্মার্ট যানবাহনের যুগে প্রবেশ করেছি। ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল তৈরি করে শেখ হাসিনা আরেকটি বিপ্লব ঘটাবেন। মেট্রোরেলের কারণে দেশের জিডিপি বাড়বে। বদলে যাবে ঢাকা শহর।"

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ যেন সমুন্নত থাকে, সেজন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান সাদ্দাম।

Image

রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

বিএনপির শুক্রবারের গণমিছিলের কর্মসূচির দিকে ইংগিত করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “মেট্রোরেল উদ্বোধনে আমরা যখন রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে শেখ হাসিনার আরেকটি অর্জন উদযাপন করছি তখন ওই অপশক্তি, প্রেতাত্মাদের অন্তরে জ্বালা শুরু হয়েছে। সে জ্বলার জ্বালায় তারা আগামীকাল ঢাকা শহরে নৈরাজ্যের পরিকল্পনা হাতে নিয়েছে।

“যদি একটি রিকশায়, একটি গাড়িতে, একটি সরকারি স্থাপনায় কেউ হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপনাদের সকলকে নির্দেশনা দিচ্ছি, তাদের শক্ত হাতে প্রতিহত করুন। যে হাত কাল ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, সেই হাত ঢাকা শহরের মানুষ ভেঙে ফেলবে।”

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু বক্তব্য দেন।