২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাবে হাল্ট প্রাইজ প্রতিযোগিতার প্রস্তুতিতে শিক্ষার্থীরা

শতাধিক অংশগ্রহণকারী সেশন দুটিতে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 07:10 PM

Updated : 08 Feb 2023, 07:10 PM

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রথম অন ক্যাম্পাস রাউন্ডের জন্য প্রস্তুতি বিষয়ক অনলাইন সভা হয়েছে।

 ‘হাল্ট প্রাইজ অ্যান্ড এসডিজি-সাইড বাই সাইড’ বিষয়ক দ্বিতীয় অনলাইন সেশনটি গত মঙ্গলবার আয়োজন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাল্ট প্রাইজ একটি বৈশ্বিক বার্ষিক প্রতিযোগিতা যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের সবচেয়ে বড় সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগের আইডিয়া নিয়ে অংশ নেন। ২০১০ সালে কয়েকজন শিক্ষার্থী এ প্রতিযোগিতার শুরু করেন, যা পরে সুইডেন ধনকুবে বার্টিল হাল্ট অর্থায়ন করেন।

সেশনটি পরিচালনা করেন হাল্ট প্রাইজ ফাউন্ডেশন বাংলাদেশের কমিউনিটি বিল্ডার মোহাম্মদ ইকরার ইমতিয়াজ এবং ডেকো ইসো গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজি তারিফ মোহাম্মদ খান।

আগের সপ্তাহে এ কার্যক্রমের প্রথম সেশন ‘চ্যাম্পিয়নস হ্যাক টু হাল্ট প্রাইজ’ অনুষ্ঠিত হয়। ওই সেশনটি হাকিমি করপোরেশনের মার্কেটিং ডিরেক্টর আদনান হাতেম হুসাইন ও বাংলালিংকের ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট নাবিলা মাহবুব বৃষ্টি পরিচালনা করেছিলেন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শতাধিক অংশগ্রহণকারী সেশন দুটিতে অংশ নেন। সেশন দুটি মূলত অংশগ্রহণকারীদের প্রথম অন ক্যাম্পাস রাউন্ডের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয়।

এবারের ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ এর গোল্ড স্পন্সর ‘সবুজ গ্লোবাল এডুকেশন বাংলাদেশ’৷