ঢাকায় নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা
ঢাকার দিলু রোড ও দক্ষিণ কুনিপাড়াতে দুটি ক্যাম্পাসে চলবে স্কুলটির কার্যক্রম।
কানাডার ব্রিটিশ কলম্বিয়া শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গ্লোবাল অফশোর স্কুল প্রোগ্রামের অংশ হিসেবে ঢাকায় যাত্রা করল ‘নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল।
রোববার দুপুরে ঢাকার একটি হোটেলে ইংরেজি মাধ্যমের স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদানে মনোযোগী হতে স্কুল কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন।
ঢাকার দিলু রোড ও দক্ষিণ কুনিপাড়াতে দুটি ক্যাম্পাসের মাধ্যমে স্কুলটির কার্যক্রম শুরুর কথা জানিয়েছে বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা টি কে গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমদ চৌধুরী, কানাডা হাই কমিশনের অ্যাঞ্জেলা ডার্ক, স্কুলের চেয়ারম্যান আমিরুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হায়দার, প্রধান নির্বাহী কর্মকর্তা আনজাম আনসার, কানাডার শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শিক্ষার পরিচালক অ্যালান শ্রোডার ও নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ক্রিস্টাল জাউস।
