বুয়েট উপাচার্যের রুটিন দায়িত্বে আব্দুল জব্বার
পরবর্তী উপাচার্য নিয়োগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের মেয়াদ শেষ হওয়ায় রুটিন দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খাঁন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের মেয়াদ শেষ হয় সোমবার। এখন পর্যন্ত কাউকে উপাচার্যের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পরবর্তী উপাচার্য নিয়োগ ও কার্যভার গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক আব্দুল জব্বার খাঁন উপ-উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
