১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাবির ভর্তি পরীক্ষা পেছানো ও ফি কমানোর আবেদন ছাত্রদলের

আবেদনটি বুধবার প্রক্টর সাইফুদ্দীন আহমেদের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 07:02 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষা পেছানো এবং ফি কমানোর জন্য উপাচার্য বরাবর আবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা আবেদনটি বুধবার প্রক্টর সাইফুদ্দীন আহমেদের কাছে হস্তান্তর করা হয়। 

এ সময় ঢাবি ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি খন্দকার আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন। 

এ বিষয়ে নাহিদুজ্জামান শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়াকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছে।

“আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি হবে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ভিত্তিতে।”