১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিআইইউর ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

সভায় সিন্ডিকেট সভা, অ্যাকাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির সিদ্ধান্ত নিয়েও পর্যালোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 05:55 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ১৯তম বোর্ড অব ট্রাস্টির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিন্ডিকেট সভা, অ্যাকাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করা হয়।

বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ বলেন, উচ্চশিক্ষায় সিআইইউ নতুনত্ব ছড়াতে চায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাস্তবমুখী শিক্ষার কদর বাড়ছে। তাই সিআইইউ প্রত্যেক শিক্ষার্থীকে ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী কোর্স-কারিকুলামের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর।

সভায় ট্রাস্টি এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, সাফিয়া গাজী রহমান, দিলরুবা আহমেদ, ইসমাইল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি ও নাদের খান, সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা উপস্থিত ছিলেন।