২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউর ভর্তি উৎসব রোববার

ওইদিন ভর্তিচ্ছুদের জন্য বিশেষ ছাড় থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 12:26 AM

Updated : 26 Apr 2024, 12:26 AM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) সামার সেমিস্টারের ভর্তি উৎসব আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সেদিন সকালে চট্টগ্রামের জামালখান রোডের ক্যাম্পাসে উপাচার্য মাহফুজুল হক চৌধুরী এ উৎসব উদ্বোধন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ওইদিন উপস্থিত ভর্তিচ্ছুদের জন্য বিশেষ ছাড় থাকবে। ভর্তি উৎসব উপলক্ষে রঙিন সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। প্রস্তুত করা হয়েছে খাবারের স্টল।

বর্তমানে বিবিএ, এমবিএ, সিএসই, ইইই, বিএ, এমএ ইন ইংলিশ, এলএলবি এবং এলএলএম ইন হিউম্যান রাইটস প্রোগ্রামে শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে শিক্ষার্থীদের ০১৯৪৬-৯৭৩৭৭৮ ও ০১৮৪৪-২১৬৬৬০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।