২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে নীল দল জয়ী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয় লাভ করেছে নীল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 09:23 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ড. এম জুলফিকার আলী ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ১৪টি পদেই নীল দল জয়ী হয়েছে।

এতে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক পদে এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার নির্বাচিত হয়েছেন।

নীল দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল প্যানেল এবং সাদা দল জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

অন্য বিজয়ীরা হলেন দুই সহসভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মাহবুব, কোষাধ্যক্ষ কাজী ওমর ছিদ্দিকী, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান সিদ্দিকী।