২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ফেডারেশনের নতুন ঢাবি কমিটি

সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফৌর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 11:15 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার বামপন্থী ধারার এ সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২তম এই সম্মেলনে নতুন সভাপতি হিসাবে মনোয়ার হোসেন মাসুদ এবং সাধারণ সম্পাদক হিসাবে সাদিক রেজা দায়িত্ব নিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি প্রবীর সাহা।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয় পরষিদের অন্যতম সদস্য ফিরোজ আহমেদ এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক সৈকত মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী কমিটির সহ-সভাপতি রিনা আমেনা। 

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসাবে মোর্শেদ আলম পায়েল, সহ-সাধারণ পদে হাবিবা জান্নাত, সাংগঠনিক সম্পাদক পদে উম্মে হাবিবা বেনজির, অর্থ সম্পাদক পদে শোভানী জামাল এবং রাজনৈতিক-শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মুরসালিনা শুভ্র রয়েছেন।

এছাড়া এতে মিজানুর রহমান প্রচার, ফাতেমা বাবু দপ্তর, মুক্ত হাসান তথ্য ও গবেষণা এবং তাহসিন মাহমুদ সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবরিনা সুলতানা এবং আশরাফুল ইসলাম ইশতিয়াক।