২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবির হল উদ্ধার কমিটির প্রথম সভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হল উদ্ধারে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 11:25 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ঢাকা জেলা প্রশাসক হলের জায়গা সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হল বা হলের জায়গা সংক্রান্ত আইনগত সমস্যা সমাধানের জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সদস্যরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

হল উদ্ধার কমিটির আহ্বায়ক স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে এই সভায় উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সরকার আলী আক্কাস, সাধারণ সম্পাদক  পরিমল বালা, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, ‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’-এর আহ্বায়ক এফ এম শরীফুল ইসলাম ও সদস্য-সচিব এস এম সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাহউদ্দিন আকবর, ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনসহ কমিটির অন্য সদস্যরা।

এদিকে হল উদ্ধারের দাবিতে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ।

পরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন।