২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ইউনিডোর

বস্ত্র ও তৈরি পোশাকের উপর যুক্তরাজ্য থেকে মাস্টার্স সম্পন্ন করা পাঁচ বাংলাদেশি মেধাবি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 10:33 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

রাজধানীর একটি রেস্তোরাঁয় গত শুক্রবার এ অনুষ্ঠান আয়োজন করে ইউনিডো, যেখানে তাদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

ইউনিডোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃতি ছাত্র-ছাত্রীরা হলেন তানিয়া আক্তার, মো. কামরুল হাসান, এ টি এম ফয়েয আহমেদ, ফোরকান সরকার ও আবু নাসের মুহাম্মদ সাইফুল্লাহ।

ইউনিডোর ‘বেটার ওয়ার্ক ইন টেক্সটাইল এন্ড গার্মেন্টস (ইউনিডো)’ প্রকল্পের অর্থায়নে বস্ত্র ও তৈরি পোশাক খাতের মান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ পাঁচ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেন।

ইউনিডোর দীর্ঘকালীন উপদেষ্টা জন টি স্মিথ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় তিনি বলেন, “তোমরা ইউনিডোর প্রথম বাংলাদেশি গ্র্যাজুয়েট, তোমরা পথ প্রদর্শনকারী। তাই আমরা তোমাদের কাছ থেকে আরো বড় কিছু প্রত্যাশা করি । বংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে এক একজন নেতা হবার জন্যই তোমরা তৈরি হয়েছ।”

অনুষ্ঠানে পাঁচ কৃতি শিক্ষার্থীর মধ্যে চারজন উপস্থিত ছিলেন। ছিলেন না আবু নাসের মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি যুক্তরাজ্যের বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির কাজে থাকায় আসতে পারেননি।

ইউনিডোকে অর্থায়ন করে ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ), নোরাড (নরওয়েইয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট করপোরেশন) এবং বাংলাদেশ সরকার।