২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান্ধ্যকোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলে রাবিতে সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 06:50 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ঘুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফোকলোর চত্বরে সমাবেশে করে।

সমাবেশ থেকে আগামী বুধবার ক্লাস বর্জন এবং সকাল ১১টা থেকে দুই ঘণ্টার জন্য প্রশাসন ভবন অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, আয়াতুল্লাহ খোমেনি, আলমগীর হোসেন সুজন, আবু সুফিয়ান বখশী, আব্দুল্লাহ আল মুইজ, আহসান হাবিব রকি ও  অন্যরা।

ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয়ের নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য দেন।

এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী।

এরআগে সান্ধ্যকোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে গত ২১ জানুয়ারি প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। প্রসাশান তা আমলে না নেয়ায় গত রোববার ছাত্রসমাবেশের ঘোষণা দেয় তারা।