জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক চাকরিচ্যুত
রাজনৈতিক সহিংসতার মামলায় কারাবন্দি থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম মনি জানান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. ছালেহ উদ্দিন কারাগারে অভ্যন্তরীণ থাকায় কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
তিনি আরো জানান, জামায়াতের হয়ে সহিংসতায় অংশ নেয়ায় গত অগাস্টে উত্তরা (পশ্চিম) থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় তিনি গ্রেপ্তার হলেও এতোদিন বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসেনি।
অনুসন্ধানে তার কারাবন্দিত্বের সত্যতা মেলায় তাকে বরখাস্ত করা হয়েছে। গত অগাস্ট থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর হবে বলে জানান তিনি।
