২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়

শীতকালীন ছুটি শেষে বুধবার খুলছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 03:45 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। বুধবার থেকে ক্লাসসমূহ যথারীতি চলবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. গোলাম সাকলায়েন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ ডিসেম্বর বড়দিন, শীতকালীন ছুটি ও আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।