২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুক্রবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 05:39 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

শুক্রবার বেলা ১১টায় দেশের ১৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখায় চার লাখ ২৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র যাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।