২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা ফের স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি ‘এইচ-১,২ ৩’ (জীববিজ্ঞান) ও ‘জি’ (ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স) ইউনিটের ভর্তি পরীক্ষা আবার স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

এক দফা পেছানোর পর ১৩ ডিসেম্বর এই দুই ইউনিটে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এসএম আকবর হোসাইন বিষয়টি নিশ্চিত করলেও পরীক্ষা স্থগিতের কারণ জানাননি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভর্তি পরীক্ষার পরিবর্তী তারিখ পরে জানানো হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ (বিজ্ঞান অনুষদ) এবং ‘আই’ (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখ পেছানো হয়।  

বিরোধী দলের অবরোধ-হরতালের মধ্যে এর আগে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স, রংপুরের বেগম রোকেয়া, খুলনাসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।

এছাড়া বিভিন্ন সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষাও পিছিয়ে যায়।