নোবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বর্ধিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।
আগামী ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও ভর্তি কমিটির সচিব মো. মমিনুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
সে অনুযায়ী ২০ ডিসেম্বর সকাল ১০.৩০ থেকে ১২.০০টা পর্যন্ত ‘এ’ গ্রুপের, বিকাল ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত ‘সি’ গ্রুপের, ২১ ডিসেম্বর ২০১৩ সকাল ১০.৩০ থেকে ১২.০০টা পর্যন্ত ‘বি’ গ্রুপের এবং বিকাল ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত ‘ডি’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) ও মোবাইল ফোনে (নম্বর- ০১৭৬৫৫৯২৬৫৪) যোগাযোগ করা যাবে।
