রাবি ভর্তির নতুন সময়সূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্থগিতকৃত ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে।
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, দুই শিফটে জোড়- বিজোড় রোল নম্বর অনুযায়ী প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘এ’ ইউনিটের বিজোড় এবং সোয়া ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই দিনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এফ’ ইউনিট, দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৩টা ‘ই’ ইউনিট (বিজোড় রোল নম্বর) ও বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘ই’ ইউনিটের (জোড় রোল নম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ‘বি’ (বিজোড় রোল নম্বর), সকাল সোয়া ১০টা থেকে একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন ‘জি’, সি ইউনিটের পরীক্ষা নেয়া হবে।
৭ ডিসেম্বর ‘এইচ’, ‘এফ’ (বিজ্ঞান) এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে।
এছাড়া ৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটভুক্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের বাংলা, আরবি, ইসলামিক স্টাডিজ ও চারুকলা বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আসন বিন্যাস ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটেও (www.ru.ac.bd)।
