২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। এছাড়াও পরীক্ষার ফলা যথাসময় যে কোনো মোবাইল থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে।