২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বের হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 07:59 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘গ’ ইউনিটের ৬২০টি আসনের বিপরীতে এক হাজার ৬৭৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় ৪৫ হাজার ২০৭ জন শিক্ষার্থী অংশ নেন।

বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnuac.bd) পাওয়া যাচ্ছে।

মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।