২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির খ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার ২৯ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের খ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণদের প্রথম দফা সাক্ষাৎকার আগামী ২৯ নভেম্বর শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 10:22 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

দুই হাজার ২৯৬ আসনের জন্য মেধাক্রম থেকে প্রথম পর্যায়ে ১ থেকে দুই হাজার ৪০০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার অনুষ্ঠিত ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাঁচ হাজার ১২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত কলা ভবনের ১০০১ নম্বর কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এর পরও কোনো বিভাগের আসন খালি হলে সেগুলির সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে।

এছাড়া আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর সংগীত বিভাগের ৫০ আসন এবং নাট্যকলা বিভাগের ৮ আসনের বিপরীতে ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে ৪০০০ পর্যন্ত প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।