২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

চাঁদা আদায় এবং অপহরণের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার তদন্ত শেষে তাদের বহিষ্কার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়েরর প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।

বহিষ্কৃতরা হলেন, চাঁদা আদায়ের ঘটনায় ব্যাংকিং বিভাগের তাকী হোসেন এবং এক ভর্তিচ্ছুকে অপহরণ করে টাকা দাবি করায় বিশ্বধর্ম তত্ত্ব বিভাগের শিহাব উদ্দিন ও শাশ্বত কুমার ঘোষ।

তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হলেও কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।

এছাড়াও অপহরণকারী দুজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমারুল আহসান শাহবাগ থানায় মামলা করেছেন।

কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসুদপায় অবলম্বন এবং পরীক্ষার্থীকে আটকে রেখে ছয় লাখ টাকা দাবি করায় এ মামলা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন ও শৃঙ্খলাভঙ্গের কারণে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।”

গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী থেকে আসা রাজকীয় পরিবহনের লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করে কয়েকজন শিক্ষার্থী।

একইদিন সলিমুল্লাহ হলের শিহাবকে অপহরণ করা হয়।

বিষয়টি জানার পর প্রক্টরিয়াল টিম শিহাব ও তার বন্ধু শাশ্বত কুমারকে প্রক্টরের কাছে তুলে দেয়।

জিজ্ঞাসাবাদের অপহরণের বিষয়টি তারা শিকার করেছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।