২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে তারুণ্য উৎসব শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী তারুণ্য উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম উদীচীর সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফী। প্রধান অতিথি হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

চুয়েটের বিতর্ক সংগঠন ‘চুয়েট ডিবেটিং সোসাইটি’ তৃতীয়বারের মত এ উৎসবের আয়োজন করছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম।

এতে থাকছে- দেশের ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রযুক্তি উৎসব, আন্ত:বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব, দ্বিতীয় আন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

এছাড়া উৎসবের শেষদিন রয়েছে প্রয়াত বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ও বিশিষ্ট ভৌত বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে শোকসভা, গোলটেবিল বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।