২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি প্রথমবর্ষে ভর্তির সময়সীমা বৃদ্ধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে শূন্য আসন পূরণে ভর্তির সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন বিভাগে ভর্তির সময়সীমা বাড়ানোর নির্দেশ দেয়।

বর্ধিত সময় অনুসারে, শূন্য আসনে ভর্তিচ্ছুরা ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ভর্তি হতে পারবে।

একাডেমিক শাখার উপ নিবন্ধকার আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূল ভর্তি প্রক্রিয়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হলেও বিভিন্ন বিভাগে বেশ কিছু আসন ফাঁকা রয়েছে।শূন্য আসনগুলো পূরণে সোমবার থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করতে বিভিন্ন বিভাগ ও ডিনদের নির্দেশ দেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১১২টি আসন খালি আছে- রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এ খবর প্রকাশের পরদিনই এ নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।