২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগ তুলেছেন এক ছাত্রী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 12:01 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

অভিযুক্ত জহুরুল আনিস বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক।  

একই বিভাগের এমবিএ (সান্ধ্যাকালীন) কোর্সের ওই শিক্ষার্থী উপাচার্যের কাছে দেয়া অভিযোগে দাবি করেন, বিয়ের কথা বলে তাকে ধর্মান্তরিত করেন আনিস। পরে বিয়ে না করেই তাকে ঘরে তোলেন।

এর কয়েকমাস পর বিয়ের করার কথা বললে বিভিন্নভাবে টালবাহনা শুরু করেন ওই শিক্ষক। তাকে শারীরিক নির্যাতনও করেন।

এক পর্যায়ে বিয়ে করবে না জানিয়ে দিলে ওই ছাত্রী অন্য একটি ছেলেকে পারিবারিকভাবে বিয়ে করেন।

কিন্তু ওই বিয়ের পর অধ্যাপক আনিস তাকে আবার নানাভাবে উত্ত্যক্ত করতে শুরু করেন।

এ ব্যাপারে উপাচার্য মুহাম্মদ মিজান উদ্দিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে খুব শিগগির ব্যবস্থা নেব।”

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বলেন, তিনি কিছুই জানেন না। কেউ অভিযোগ করতেই পারে সে ক্ষেত্রে তার কোনো মন্তব্য নেই।

মেয়েটিকে তিনি চেনেন কি না জিজ্ঞেস করলে জবাব না দিয়ে তিনি ফোন কেটে দেন।