হরতালে পরীক্ষা: ‘অবস্থা’ বুঝে ‘ব্যবস্থা’
জামায়াতে ইসলামী হরতাল ডাকলেও ‘পরিস্থিতি’ দেখে রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
তিনি বলেন, “পরিস্থিতি দেখে রোববারের পরীক্ষার বিষয়ে শনিবার সিদ্ধান্ত নেয়া হবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববারের হরতালে এসএসসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।
যুদ্ধাপরাধের মামলায় দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করে বরি-সোম টানা ৪৮ ঘণ্টার এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
আটটি সাধারণ বোর্ডের অধীনে রোববার এসএসসিতে উচ্চতর গণিত (তত্ত্বীয়), মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) এবং কারিগরি বোর্ডের অধীনে উচ্চতর গণিত-২, হিসাব বিজ্ঞান-২ (সৃজনশীল), বাণিজ্যিক ভুগোল-২ (সৃজনশীল) এবং কৃষিশিক্ষা-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা।
এর আগে হরতালের কারণে এবারের এসএসসি ও সমমানের তিনটি পরীক্ষা পেছানো হয়। সর্বশেষ বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়ে ৮ মার্চ দিন রাখা হয়।
