২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে এসএসসির প্রথম দিনে ১ জন বহিষ্কার

এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক পরিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 03:44 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাঙামাটি রাজস্থলী পাইতং পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।”

তিনি আরো বলেন, বহিস্কৃত শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগের। রোল নং ৫৪১২৮৫।

ড. পীযুষ বলেন, চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট ১৫২টি পরীক্ষা কেন্দ্রে ৯৫৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। 

মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ৫২৩ জন, যার মধ্যে ৪৬ হাজার ৮০১ জন ছাত্রী ও ৩৯ হাজার ৭২২ জন ছাত্র।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রোববার থেকে এস এস সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।