রাবি খুলছে শনিবার
শীতকালীন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খুলছে শনিবার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র এ তথ্য জানিয়েছেন।
ছুটিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ১৯ থেকে ৩১ জানুয়ারি এবং অফিসসমূহ ১৯ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল।
ক্লাস ও আনুষঙ্গিক প্রস্তুতি নেয়ার জন্য বিভাগগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।
ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল খোলা ছিল বলে জানান জনসংযোগ কর্মকর্তা।
