২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিগারেট নিয়ে ঢাবির ২ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের শিক্ষার্থীদের মধ্যে শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের শিক্ষার্থীদের মধ্যে শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে সিগারেট কেনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্যসেন হলের কয়েকজন ছাত্রলীগ কর্মী রাতে নবনির্মিত বিজয় ৭১ হলের সামনে সিগারেট কিনতে যায়। সিগারেট দিতে দেরি করলে ছাত্রলীগ কর্মীরা দোকানিকে টেনে নিয়ে যেতে থাকে। তখন সেখানে থাকা শহীদ জিয়াউর রহমান হলের কয়েকজন শিক্ষার্থী এতে বাধা দেয়। এক পর্যায়ে এতে দুটি হলের কিছু শিক্ষার্থী জড়িয়ে পড়ে। তারা নিজ নিজ হলে গিয়ে সহপাঠীদের নিয়ে আসলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। ২০/২৫ মিনিটের এ ধাওয়া-পাল্টা দাওয়ার সময় শিক্ষার্থীরা ওই এলাকায় কয়েকটি দোকানপাটে ভাংচুরও চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১১৫৬ ঘ.