২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন ২০ সেপ্টেম্বর বিকাল ৫টায় শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন ২০ সেপ্টেম্বর বিকাল ৫টায় শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা জানান, শিক্ষার্থীরা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবে। ২৪ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে। আবেদনের যোগ্যতা ভর্তি পরীক্ষার আবেদনের জন্য শিক্ষার্থীকে ২০১১/২০১২ সালে অনুষ্ঠিত এইচএসসি/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০০৯/২০১০ সালে অনুষ্ঠিত এসএসসি/ দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের জন্য এইচএসসি বা সমমান ও এসএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬ দশমিক ৫ থাকতে হবে। এছাড়া জিসিই ও লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ ও জিসিই এ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে। ২০০৯ সালের আগে জিসিই ও লেভেল বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে না। ‘A’ , ‘B’ ও ‘B1’ তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞানের শিক্ষার্থীরা সব ইউনিটে ও অন্যরা শুধু ‘A’ ইউনিটে আবেদন করতে পারবে। তবে বিজ্ঞানের শিক্ষার্থীরা ‘B’ ও ‘B1’ এর যেকোন একটিতে আবেদন করতে পারবে। আবেদনের নিয়ম ভর্তির আবেদনপত্র নিবন্ধনের জন্য টেলিটক মোবাইল ফোন থেকে SUST, শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এইচএসসি পরীক্ষার রোল নম্বর, পাশের বছর ও ইউনিটের নাম লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ হিসেবে কেউ যদি সিলেট শিক্ষাবোর্ড থেকে পাশ করে থাকে এবং অ ইউনিটে ভর্তি হতে চায় তবে তাকে SUSTSYL125462012A নম্বরে পাঠাতে হবে। A ও B ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৬০০ টাকা এবং B1 ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার দিন শিক্ষার্থীদেরকে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি আনতে হবে । এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৫ নম্বরে ফোন করে ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission থেকেও জানা যাবে। এই শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই পছন্দমতো বিষয়ে ভর্তি হতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯২০ ঘ.