২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ভর্তি: এক আসনের বিপরীতে ৬৭ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ স্নাতকে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৬৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ স্নাতকে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৬৭ জন। বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার উপ-নিবন্ধকার এএইচএম আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, আটটি অনুষদের ৪৯টি বিভাগের ৩৬১৫ আসনের বিপরীতে আবেদন করেছে দুই লাখ ৪২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। একই আসনের বিপরীতে গত শিক্ষাবর্ষে প্রতিযোগী ছিল এক লাখ ৩১ হাজার ১৫৯ জন। গত ১ সেপ্টেমর থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদনপত্র জমা নেয়া হয়। পরীক্ষা ৬ অক্টোবর শুরু হয়ে চলবে ৯ অক্টোবর পর্যন্ত। ৬ অক্টোবর হবে কলা অনুষদের এ-১, এ-২, এ-৩ ও এ-৪ ইউনিটের পরীক্ষা। ৭ অক্টোবর হবে এ-৫, এ-৬, এ-৭ ও বি ইউনিটের। ৮ অক্টোবর সি-১, সি-২, ই ও এইচ ইউনিটের এবং ৯ অক্টোবর ডি, এফ-১, এফ-২ ও জি ইউনিটের পরীক্ষা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো বলেন, চলতি শিক্ষাবর্ষে শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের কোটায় ৫টি আসন বাড়িয়ে যথাক্রমে ৫০ ও ৪০ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.