ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওই দিন সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জাতীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৩৫৯ ঘ.
bdnews24