জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ^বিদ্যালয়ে এক আলোচনা সভায় দুই শিক্ষক সংগঠনের নেতাদের মধ্যে হাতাহাতি হয়েছে।
রোববার বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ^বিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক সমিতি’ ও ‘নীল দলের’ মধ্যে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওই সভার আয়োজন করা হয়েছিল।
বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত সভার এক পর্যায়ে শিক্ষক সমিতির সদস্য ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান নীল দলের এক জ্যেষ্ঠ অধ্যাপকের যোগদানকে অনিয়মতান্ত্রিক দাবি করে তার বিরুদ্ধে বক্তব্য দেন। এ সময় উপস্থিত শিক্ষকদের একটি অংশ এ বক্তব্যের প্রতিবাদ জানায়।
এ সময় শিক্ষক সমিতির কয়েকজন নেতা মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিতে চাইলে দু’পক্ষ বাকবিত-ায় জড়িয়ে পড়ে।
মনিরুজ্জামান এ ঘটনার ছবি তুলতে গেলে শিক্ষক সমিতি ও নীল দলের শিক্ষকরা পরস্পরের মধ্যে হাতহাতিতে জড়িয়ে পড়েন। পরে জ্যেষ্ঠ শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে সভায় পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আকতারুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, আকতারুজ্জামান উপাচার্যের নাম ব্যবহার করে বিভিন্ন সময় শিক্ষকদের শোকজ নোটিস পাঠায়। অফিসার্স ক্লাব নাম দিয়ে শিক্ষক সমিতির রুম দখল করেছেন। পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, পরিচালকসহ (অর্থ ও হিসাব) বিশ^বিদ্যালয়ের চার কর্মকর্তা বিশ^বিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ বাণিজ্যের সঙ্গেও জড়িত বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী সাইফুদ্দীন বলেন, “নাম ধরে অভিযোগ করার জন্য শিক্ষকদের মধ্যে হাতাহাতি হওয়ার এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমিসহ কয়েকজন সিনিয়র শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”
ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নীল দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৫ ঘ.
bdnews24