২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট খুলছে সোমবার

টানা দেড় মাসের ছুটি শেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) খুলছে আগামি সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দেড় মাসের ছুটি শেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) খুলছে আগামি সোমবার। ওই দিন থেকে ক্লাস গ্রহণ ও পরীক্ষা শুরু হবে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্ত্তুজা। এবার ছুটিতেও আবাসিক হলসমূহ খোলা ছিল। শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। গত ২০ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি ছিল রুয়েটে। ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ছুটি থাকায় সোমবার খুলছে রুয়েট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৩০ ঘ.