২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি’র ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর। মোবাইল ফোন অপারেটর টেলিটক থেকে এসএমএস’র মাধ্যমে এ আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। শনিবার কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন। আটটি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। ২০০৬ সালের আগে মাধ্যমিক ও ২০১১-১২ সালের আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থী আবেদন করতে পারবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দুটি ওয়েবসাইট- www.iu.ac.bd ও www.iubd.net থেকে বিস্তারিত জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮৩৪ ঘ.