চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতকে ভর্তি প্রক্রিয়া শনিবার থেকে শুরু হচ্ছে।
৫ অক্টোবর মধ্যেরাত পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন টেলিটক মোবাইল নম্বর থেকে।
শুক্রবার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের করার জন্য টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে CU স্পেস এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এইচএসসি পাসের সাল স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এসএসসি পাসের সাল স্পেস ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
তবে কোটায় আবেদন করতে উপরিউক্ত তথ্যের পর কোটার কী ওয়ার্ড লিখে তারপর ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
এসএমএস পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে।
তখন CU স্পেস YES স্পেস পিন নম্বর স্পেস আবেদনকারীর মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪০০ টাকা। এছাড়া একই সঙ্গে সার্ভিস চার্জও মোবাইল ফোন থেকে কাটা হবে।
এর পর আগামী ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cu.ac.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোডের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ও ভবনের নামসহ পরীক্ষার আসন জানতে- CU স্পেস ইউনিট স্পেস রোল লিখে ৯৯৩৪ এ এসএমএস করতে হবে।
অন্যদিকে, ভর্তি পরীক্ষার ফলাফল জানতে CU স্পেস R স্পেস ইউনিট স্পেস রোল লিখে ৯৯৩৪ এ এসএমএস পাঠাতে হবে।
পরীক্ষার সময়সূচি
১১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় (ব্যবসায় প্রশাসন অনুষদ) ‘সি-১’ ইউনিটের (উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ) পরীক্ষা শুরু হবে। ওই দিন দুপুর আড়াইটায় ‘সি-২’ (মানবিক) ও ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা হবে।
১২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জীব বিজ্ঞান অনুষদের ‘এইচ-১-৩’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের ‘জি-ইউনিট’ পরীক্ষা শুরু হবে।
১৩ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় শুরু হবে বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা। দুপুর আড়াইটায় ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ‘এফ’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।
১৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি-১’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘আই’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।
১৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় আইন অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।
১৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি২, বি-৩, বি-৪, বি-৫ ও বি-৭’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় ‘বি-৬’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।
১৮ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় শুরু হবে সমাজ বিজ্ঞান অনুষদের ‘ডি-১, ডি-২ ও ডি-৩’ ইউনিটের পরীক্ষা।
চবিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মোট নয়টি ইউনিটের মাধ্যমে সাতটি অনুষদের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা
‘এ’, ‘ই’, ‘জি’, ‘এইচ’ ও ‘আই’ ইউনিটে এসএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিম অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম মোট জিপিএ ৭ পয়েন্ট থাকতে হবে এবং কোন পরীক্ষায় ৩ পয়েন্ট’র নিচে নয়।
অন্যদিকে ‘সি’ ইউনিটের জন্য শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৭ দশমিক ৫০ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই ৩.৫০ এর নিচে নয়।
এছাড়াও ‘বি’ ও ‘ডি’ ইউনিটে জিপিএ ৬ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই জিপিরএ ৩ পয়েন্টের কম নয়।
‘এফ’ ইউনিট জিপিএ-৭.০০ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই ৩.৫০ এর নিচে পাওয়া কেউ আবদেন করতে পারবেন না।
প্রতিটি ইউনিটের পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য সময় দেওয়া হবে ১ ঘণ্টা। প্রতি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর (নেগেটিভ মার্কিং) কাটা যাবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।
এ ছাড়াও যে কোন প্রয়োজনে হেলপ লাইনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিম্নের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে-
এ ইউনিট- ০১৫৫৫৫৫৫১৩৫, বি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৬, সি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৭, ডি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৮, ই ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৯, এফ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪০, জি ইউনিট-০১৫৫৫৫৫৫১৪১, এইচ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪২ এবং আই ইউনিট- ০১৫৫৫৫৫৫১৫৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৮৩৪ ঘ.
bdnews24