২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ডিন নির্বাচনের ফল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের ডিন নির্বাচনে ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে দুইজন ও ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ প্যানেল থেকে একজন বেসরকারিভাবে নির্বাাচত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের ডিন নির্বাচনে ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে দুইজন ও ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ প্যানেল থেকে একজন বেসরকারিভাবে নির্বাাচত হয়েছেন। দুইজন প্রতিদ্বন্দ্বীর ভোট সমান হওয়ায় এবং তাদের অভিযোগের প্রেক্ষিতে একটি অনুষদের নির্বাচনের ফল ঘোষণা স্থহিত করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জাবির নিবন্ধক আবুবকর সিদ্দিক। নির্বাচিত ডিনরা হলেন, প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহছান কলা ও মানবিক অনুষদের, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের জীব বিজ্ঞান অনুষদের ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হোসেন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আবুল খায়ের ও আবুল হোসেন ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ ও কামরুল আহছান সম্মিলিত শিক্ষক পরিষদ থেকে নির্বাচন করেন। সমাজ বিজ্ঞান অনুষদে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সাজেদ আশরাফ করীম ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন সমান সংখ্যক ভোট পাওয়ায় উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে ফল ঘোষণা স্থগিত করা হয়। ছাত্রলীগ কর্মী জুবায়ের আহমেদ নিহত হওয়ার পর আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়া সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। তার সমর্থকরা ‘মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকবৃন্দ’ ব্যানারে এবং তার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে এ ডিন নির্বাচন করে। মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০০ ঘ.