২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে চালু হচ্ছে টেলি-প্রকৌশল বিভাগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হচ্ছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে নতুন এই বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন সোমবার নতুন এই বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন। ফজলুর রহমান জানান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের অধীনে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হচ্ছে। নতুন এই বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে মোট ১২টি বিভাগ হয়েছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে এই ১২টি বিভাগে মোট ৬৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১০ নভেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/১৮০১ ঘ.