২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে সোমবার থেকে ভর্তির আবেদন গ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির আবেদন গ্রহণ সোমবার থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

জবি, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির আবেদন গ্রহণ সোমবার থেকে শুরু হচ্ছে। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ৩৫০ টাকায় আবেদন করা যাবে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ বছর চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd তে পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৬ ঘ.