২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউক কলেজের নতুন অধ্যক্ষ ইমামুল হুদা

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা। ওই পদে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহা. গোলাম হোসেন সরকারকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) প্রক্টর এবং মেজর মো. রেজাউর রহমানকে একই প্রতিষ্ঠানের এমটিও পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সদ্য শেষ হওয়া দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কারিগরি) প্রেষণে থাকা কর্মকর্তা ডা. শারমিন মিজানকে প্রত্যাহার করে নিজ কর্ম-অধিক্ষেত্রে ফেরত পাঠাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব শহিদুল ইসলামকে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের একান্ত সচিব (পিএস) নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৩৪৫ ঘ.