চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ নভেম্বর শুরু হবে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের এ পরীক্ষার আবেদন জমা নেওয়া হবে ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
শনিবার দুপুরে চবি ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, গত শিক্ষাবর্ষের মতো ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য চবি ওয়েব সাইট িি.িপঁ.ধপ.নফ ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/আরএ/১৬০৫ ঘ.
bdnews24