২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু

জন্মাষ্টমী, জাতীয় শোক দিবস, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সোমবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মাষ্টমী, জাতীয় শোক দিবস, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সোমবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৩ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। অবশ্য বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ও বিভাগীয় কার্যক্রম আগামী ৯ অগাস্ট থেকে বন্ধ হবে। আগামী ২৪ অগাস্ট থেকে সব ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ও বিভাগীয় কার্যক্রম যথারীতি চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৪০২ ঘ.