২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে হুমায়ূন স্মরণে শোক মিছিল

নন্দিত লেখক হুমায়ূন আহমেদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক মিছিল ও সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ূন আহমেদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় চেতনা ’৭১ ভাস্কর্যের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মিছিল শেষ হয়। সেখানে এক সমাবেশে হুমায়ূনের ছোট ভাই ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, “হুমায়ূন আহমেদ দেশকে ভালোবাসতেন। নতুন প্রজন্মকে দেশকে ভালোবাসতে হবে; তাহলে-ই হুমায়ূনের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হবে, তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করা যাবে।” “সাহিত্য, গল্প, উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী, মহাকাশ বিজ্ঞান, নাটক, চলচ্চিত্র সহ প্রায় সব শাখায় হুমায়ূন আহমেদের অবদান জাতি আজীবন মনে রাখবে।” বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিনের পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক ড. মো. ইউনুস, অধ্যাপক ড. আবুল হোসেন, প্রভাষক আবু আওয়াল মোহাম্মদ শোয়েব, গোকুল চন্দ্র বিশ্বাস, শিক্ষার্থী নাঈম হাসান ও মামুন আব্দুল্লাহ মুগ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২০ঘ.