চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনিক কাজে গতি বাড়াতে কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য।
মঙ্গলবার চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ এ আহ্বান জানান।
উপাচার্য কর্মকর্তাদের ন্যায্য দাবি দাওয়া সম্পর্কে অবগত আছেন এবং তাদের দাবি যথাসাধ্য পূরণে তার প্রশাসন অত্যন্ত আন্তরিক বলে উল্লেখ করেন।
চবি অফিসার সমিতির অভিষেক, বার্ষিক সাধারণ সভা, বরণ ও বিদায় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক রশীদুল হায়দার জাবেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৮২২ ঘ.
bdnews24