২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ৯০ কোটি ৪০ লাখ টাকার বাজেট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ অর্থবছরের জন্য ৯০ কোটি ৪০ লাখ টাকার বাজেট পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ অর্থবছরের জন্য ৯০ কোটি ৪০ লাখ টাকার বাজেট পাস হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৩১তম বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন পাঁচ কোটি ৯৪ লাখ টাকা ঘাটতি রেখে আগামী অর্থবছরের জন্য এ বাজেট প্রস্তাব করলে সব সদস্যের সম্মতিতে তা পাস হয়। এ সময় ২০১১-২০১২ অর্থবছরের ৮৮ কোটি ৪০ লাখ টাকার সংশোধিত বাজেটও পাস করা হয়। বাজেটে সরকারি অনুদান থেকে ৮৩ কোটি ২০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে সাত কোটি ২০ লাখ টাকা সংস্থানের কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অধিবেশনে উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন ও নিবন্ধক আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএইচ/২২১১ ঘ.