ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ এক মাস গ্রীষ্মকালীন ছুিট শেষে আগামী মঙ্গলবার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ছুটিতেও চালু ছিল।
গত ২৭ মে থেকে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়। ইতিমধ্যে হলগুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
গ্রীষ্মের এই ছুটিতে কোন ক্লাস না হলেও বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা সময়মতো অনুষ্ঠিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৯ ঘ.
bdnews24