গাজীপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাস স¤প্রসারণে জমি অধিগ্রহণের দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
রোববার সকালে চান্দনা-চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একঘণ্টার এই মানববন্ধন হয়।
ডুয়েট ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত এই কর্মসূচিতে সংগঠনটির আহবায়ক আব্দুল¬াহ আল মাসুম, তথ্য ও মিডিয়া প্রধান সমন্বয়কারী কার্তিক মন্ডলসহ এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।
এর আগে শনিবার সকালে ডুয়েট ছাত্র সংগ্রাম পরিষদের এক সংবাদ সম্মেলনে আগামী ২৭ জুন ঢাকা অভিমুখে পদযাত্রা এবং জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের কর্মসূচি দেওয়া হয়।
সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল¬াহ আল মাসুম বলেন, ডুয়েটে তিনটি অনুষদের অধীনে ১৪টি বিভাগ থাকলেও কোনো বিভাগেরই নিজস্ব ভবন নেই। নেই থিসিস, জার্নাল বা বিশেষ গবেষণার জন্য কোনো গবেষণাগার।
মাত্র ২০ দশমিক ২৯ একর জমির উপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে কোনোভাবেই স্থান সংকুলান হচ্ছে না। তাই বিশ্ববিদ্যালয়ের পাশের বন বিভাগের পতিত সাড়ে ২৭ একর জমি অধিগ্রহণের জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
সংগ্রাম পরিষদের নেতা কার্তিক মন্ডল বলেন, জমি অধিগ্রহণের দাবিতে ১৬ মে থেকে শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক সবদার আলী বলেন, “ছাত্রদের দাবির সঙ্গে আমরাও একমত এবং জমি পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগে আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। সেমতে কাজ এগিয়ে চলছে।”
তবে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি ক্লাশ ও পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24