২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর হতাশা বিশ্ববিদ্যালয় নিয়ে

সমস্যা থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছেন নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে নানা কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত বা হুমকির সম্মুখীন হচ্ছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংসদের রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তারানা হালিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে নানা কারণে শিক্ষা কার্যক্রম বিঘিœত বা হুমকির সম্মুখীন হচ্ছে। এজন্য যথাসময়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বন্ধ হয়ে যাওয়া, সিট দখল ও টেন্ডারবাজিকে কেন্দ্র করে মারপিট, প্রতিদ্বন্দ্বী ছাত্রদের মধ্যে সংঘর্ষ, প্রশাসনিক দুর্বলতা এবং গ্রুপিং বা অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছেন তিনি। এই সমস্যাধানের উপায় হিসেবে ছাত্র সংসদ নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছেন নাহিদ। দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে দুই দশক ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। নির্বাচনের দাবিতে আন্দোলনও চলছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক কর্মকা-ে উৎসাহিত করার জন্য বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন শিক্ষামন্ত্রী। হলে মেধার ভিত্তিতে সিট বরাদ্দের পরামর্শ দিয়ে তিনি বলেন, যে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের রাজনীতির ঊর্ধ্বে থেকে শিক্ষা কাজে মনোনিবেশ করার পরামর্শও দিয়েছেন মন্ত্রী। “আশা করা যায়, এ সব ব্যবস্থা নিলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না। তবে, এজন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে,” বলেন নাহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯১৩ ঘ.